1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অ্যাশেজের প্রথম দিন কাদের?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ১৪৪ Time View

assঅস্ট্রেলিয়ায় চলছে বছরের দ্বিতীয় অ্যাশেজ যুদ্ধ। ২১ নভেম্বর থেকে ব্রিজবেনে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এতে প্রথম দিন শেষে আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়ার সংগ্রহ আট উইকেটে ২৭৩ রান।

টেস্টের আট উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার এ রান কোনোভাবেই কম নয়। প্রথম দিন শেষে ম্যাচ থেকে ছিটকে যায়নি তারা। তবে সামগ্রিক বিবেচনায় বাজে ব্যাটিংই করেছে সর্বশেষ অ্যাশেজে ইংলিশদের কাছে বিপর্যস্ত হওয়া অসিরা।

১০০ রানের মধ্যেই প্রথম পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিলো মাইকেল ক্লার্কের দল। বড় বিপর্যয় থেকে তারা বেঁচে গেছে শেষের দিকে ব্রাড হাডিন ও মিচেল জনসনের হাফ সেঞ্চুরিতে। হাডিনের ব্যাট থেকে এসেছে ৭৮ রান আর জনসনের অবদান ৬৪ রান। জনসন আউট হয়ে গেলেও অপরাজিত আছেন হাডিন।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে এদিন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছেন স্টুয়ার্ট ব্রড। মাত্র ৬৫ রান দিয়ে তিনি শিকার করেছেন পাঁচ উইকেট। দু’টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

ব্যাটিং বিপর্যয় কাটিয়ে অস্ট্রেলিয়া দিনশেষে ভদ্রস্ত স্কোরই গড়েছে। অন্য দিকে প্রতিপক্ষের ঘাড়ে চেপে বসেও দিনশেষে আধিপত্য বজায় রাখতে পারেনি বর্তমান অ্যাশেজজয়ীরা। সব মিলিয়ে শীতকালীন অ্যাশেজ সিরিজের প্রথম দিনটি দুই দলের জন্যই সমান হয়ে রইলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ