1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ চূড়ান্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৩
  • ১২৭ Time View

bssবাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিতব্য সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

২০১৪ সালের জানুয়ারির ২৭ তারিখ থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বছরের প্রথম সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে ২৪ জানুয়ারি।

২৭ জানুয়ারি থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট। তারপর ফেব্রুয়ারির ১ তারিখে উভয় দল চট্টগ্রাম পৌঁছাবে। সেখানে ৪ ফেব্রুয়ারি থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ফেব্রুয়ারির ১২ ও ১৪ তারিখে চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে সিরিজের দু’টি টি-টোয়েন্টি ম্যাচ। দু’টি ম্যাচই দিবা-রাত্রির।

১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে ২০ ফেব্রুয়ারি। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি। সিরিজের শেষ ওয়ানডে দু’টি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ