1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি যুদ্ধে কিউইরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ১৪৮ Time View

quশ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি যুদ্ধে নামতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর আগে বৃষ্টি বিঘ্নিত ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে তারা। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।

অনুষ্ঠিত সিরিজটিকে দু’দলই আসন্ন বিশ্ব টোয়েন্টি-টোয়েন্টির প্রস্তুতি হিসেবে নিয়েছে। শ্রীলঙ্কা চাইছে আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসরের আগে নিজেদের সেরা একাদশ ঠিক করে নিতে।

কিউইদের প্রত্যাশাও একই রকম। বিশেষ করে ব্যক্তিগত পারফর্ম করে বেশ কিছু খেলোয়াড় চাইছেন দলে জায়গা নিশ্চিত করতে। যেমন জেমস নিশাম ও নিল ব্রুম, উভয়েই ওট্যাগোর হয়ে চ্যম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করেছেন। তারা চাইছেন চলমান সিরিজে চ্যম্পিয়ন্স লিগের পারফর্ম ধরে রেখে দলকে ম্যাচ জেতাতে। যাতে বাংলাদেশে আসন্ন বিশ্ব টোয়েন্টি-টোয়েন্টিতে দলে জায়গা নিশ্চিত করা যায়।

মঙ্গলবারের ম্যাচে নিউজিল্যন্ডকে নেতৃত্ব দিবেন কাইল মিলস, আর লঙ্কানদের নেতৃত্বে থাকবেন দানিশ চান্দিমাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ