1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

নিশার সাথে ড. ইউনূস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩
  • ১০০ Time View

nisaশান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস রোববার সকালে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সাথে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার বাসায় প্রায় এক ঘণ্টার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ড. ইউনূস সাংবাদিকদের বলেন,”গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা, বাংলাদেশের চলমান রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে নিশার সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া আমার মিয়ানমার সফরের বিষয়টি আলোচিত হয়েছে।”

ড. ইউনূস বলেন,”সফররত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমার কাছে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চান। রাজনীতি নিয়ে আমি ইতিপূর্বে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছি, তা তাঁর কাছে তুলে ধরেছি।”

নিশা দেশাই বিসওয়াল বলেছেন,”আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। এ অগ্রযাত্রা যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”

সকালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন নিশা। দুপুরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতাদের দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন নিশা দেশাই। তিন দিনের সফরে নিশা দেশাই টোকিও থেকে গতকাল শনিবার ঢাকায় এসেছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ