1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

খালেদা জিয়া বাসভবনে অবরুদ্ধ : বিবিসিকে হান্নান শাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ১০৬ Time View

gtrখালেদা জিয়াকে গুলশানের বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে।’

বেগম জিয়ার বাসভবন ফিরোজাকে ঘিরে বিপুল সংখ্যক র‍্যাব পুলিশের উপস্থিতির কথা তুলে এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। তিনি বিবিসিকে বলেছেন, ‘এভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে কার্যত: খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা করছে সরকার।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হোক ইনু। তিনি বিবিসিকে বলেন, বেগম জিয়ার নিরাপত্তার স্বার্থে প্রহরা জোরদার করা হয়েছে।

বিরোধীদলীয় নেতাকে গৃহবন্দি করা হচ্ছে, এমন আলোচনা আর গুঞ্জন শুরু হয় শুক্রবার রাত থেকেই। তার গুলশান অফিস ও বাসভবন ফিরোজাকে ঘিরে অতিরিক্ত র‍্যাব পুলিশ মোতায়েনের পর সারা দেশেই প্রশ্ন আর আশঙ্কা জন্ম নেয়। শনিবার সকালে গুলশান এলাকায় ওয়াসার লাইনে পানি ছিল না তিন ঘণ্টা। সেটিকেও কোন কোন মহল বেগম জিয়ার বাসভবনে পানি বন্ধ করে দেয়ার ঘটনা হিসেবে প্রচার করে। তবে পানি আবার চালু হওয়ার পর সে প্রশ্নের জবাব মেলে।

খালেদা জিয়ার বাসভবনে কাউকে যেতে দেয়া হচ্ছে না, এমন কথাও চাউর হয় শনিবার সকাল থেকে। তবে শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করে। এর মাঝে ব্যক্তিগত ও নিরাপত্তা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা আসা করতে পারছেন বলে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং এর কর্মকর্তা শায়রুল কবীর খান।

এই পরিস্থিতিতে শনিবার রাতে হান্নান শাহ বিবিসি বাংলাকে বলেন, ” বলতে গেলে উনি (খালেদা জিয়া) অবরুদ্ধ হয়ে আছেন। স্বাধীন দেশের একজন নাগরিককে এভাবে অবরুদ্ধ করে রাখা যায় কীনা বাংলাদেশের জনগণ সেটা বিবেচনা করবে।”

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ