1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

‘হরতাল প্রত্যাহার করে সংলাপে আসুন’

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ১৩৬ Time View

joyবিরোধী দলকে হরতাল প্রত্যাহার করে সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা বারবার বলছেন, তাকে আবারো সংলাপের নিমন্ত্রণ জানাতে। আমি তাকে নিমন্ত্রণ জানাচ্ছি। এখন হরতাল প্রত্যাহার করে নিমন্ত্রণ রক্ষা করুন। হরতাল ও সংলাপ এক সাথে চলতে পারে না।”

শুক্রবার রাতে সিলেট মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয় বলেন, “আবারো ৭২ ঘণ্টার হরতাল দেওয়া হয়েছে। আর বিএনপি-জামায়াতের হরতাল হলো নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও মানুষ খুন। বাংলার মানুষ তা চায় না।”

২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যকে মিথ্যাচার আখ্যায়িত করে এই নৃশংস গ্রেনেড হামলার জন্যে বিরোধীদলীয় নেতার ছেলে তারেক রহমানকে দায়ী করেছেন জয়।

তিনি বলেন, “আওয়ামী লীগ ধ্বংসাত্মক রাজনীতি করে না। যা কিছু দেশ ও জাতির জন্যে কল্যাণকর তাই করে।”

‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ দেশ গড়তে জয় আবারো নৌকায় ভোট দিতে সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি। পরিচালনায় ছিলেন আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও কেন্দ্রীয় নেতা এস. এম কামাল হোসেন।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সমাবেশে সজীব ওয়াজেদ জয় ও রেদওয়ান মুজিব সিদ্দিকী ববিকে ক্রেস্ট প্রদান এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর স্বামী ক্রিস্ট ও শেখ রেহানার আরেক মেয়ে রূপন্তীকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ