1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

কৃশের রের্কড ব্রেক!

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০১৩
  • ১৪৭ Time View

k3kচেন্নাই এক্সপ্রেসের দুর্দান্ত গতিটাও দমে গেলো সুপার হিরো কৃশের গতির কাছে। রের্কড ভাঙা আর রের্কড গড়ার খেলায় যেন মত্ত ‘কৃশ থ্রি’। শতকোটির ক্লাবে ঢুকে পরতে পরতে একদিনে সবচেয়ে বেশি আয় করার রের্কডটিও গড়লো ‘কৃশ থ্রি’।

মুক্তির মাত্র চারদিনেই পেরিয়ে গেল সেঞ্চুরির চৌকাঠ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন, “সোমবার ১০০ কোটি ছুয়েছে ‘কৃশ থ্রি’। শুক্রবার থেকে সোমবার, ৪ দিনে বক্সঅফিস থেকে কৃশ-থ্রি আয় করেছে ১০৮ কোটি ৬১ লাখ রুপি।

সেই সঙ্গেই একদিনে সব থেকে বেশি অঙ্কের ব্যবসা করার রেকর্ডও গড়েছে সোমবার। এ দিন কৃশ থ্রি-র ঝুলিতে এসেছে ৩৫ কোটি ৯১ কোটি রুপি।

গত সপ্তাহের শুক্রবার এক সঙ্গে প্রায় ৩ হাজার ৫০০টি স্ক্রিনে রিলিজ হয়েছে ‘কৃশ থ্রি’। প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজত্ব করছে হৃতিক রোশনের সুপার হিরো অবতার।

তবে সমালোচকদের প্রশংশা খুব একটা জোটেনি ‘কোই মিল গেয়া’ সিরিজের তৃতীয় অধ্যায়ের ভাগ্যে। হলিউডের বিভিন্ন সিনেমার বিভিন্ন দৃশ্যের নকলের অভিযোগ এসেছে। সমালোচনা যাই হোকনা কেন প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘কৃশ থ্রি’।

দ্বিতীয় দিনেও একই ফর্ম অব্যাহত রেখে ভারতের এই সুপারহিরোর ঝুলিতে ঢুকেছে ২৩ কোটি ২০ লাখ রুপি। আর ৩য় দিন এসেছে ২৪ কোটি ৩০ লাখ আর সোমবারতো ব্যবসার নিরিখে সব রেকর্ড ভেঙেই দিল ‘কৃশ থ্রি’।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ