1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ভারতের দুর্দান্ত সিরিজ জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ১৩৩ Time View

rohit৩৮৩ রানের যে পাহাড় গড়েছিলো ভারত, শেষ পর্যন্ত তা টপকাতে পারেনি অসিরা। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচটি অনায়াসে জিতে পুরো সিরিজও জিতে নিয়েছে ধোনির দল। ৫৭ রানের ব্যবধানে হেরে গেছে অস্ট্রেলিয়া।

সাত ম্যাচ সিরিজের প্রথম ছয় ম্যাচের দু’টি ভেসে গেছে বৃষ্টিতে। দু’টি করে জয়-পরাজয় জুটেছে দুই দলের। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছিলো সিরিজ নির্ধারণী। যেটিতে ভারতীয় ব্যাটিং দাপটে হার মানতে বাধ্য হয়েছে অসিরা।

শেষ ম্যাচটিতে প্রথমে ব্যাটিং ৩৮৩ সংগ্রহ করে ভারত। রোহিত শর্মা করেন অনবদ্য ২০৯ রান। ১৬ ছয় আর ১২ চারে এই রান করেন তিনি। এ ছাড়া ৬০ রান শেখর ধাওয়ান। অধিনায়ক ধোনির ব্যাট থেকে আসে ৬২ রানের অপরাজিত একটি ইনিংস।

অস্ট্রেলিয়ার হয়ে দু’টি উইকেট দোহার্টি।

৩৮৩ রান টপকে ম্যাচ জেতা এমনিতেই কঠিন। তারপরও রান বন্যার সিরিজে চেষ্টাটা ঠিকই করেছে অসিরা। ৩২৬ রানে অলআউট হওয়ার আগে ম্যাচে জয়ের চেষ্টা করে গেছে তারা। কিন্তু শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়ে উঠেনি। নিয়মিত উইকেট পতনের কারণে ম্যাচটি হারতে হয় সফরকারীদের।

সিরিজে সর্বোচ্চ ৪৯১ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোহিত শর্মা। সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন রবিচন্দ্রণ আশ্বিণ। ছয় ম্যাচে নয়টি উইকেট নিয়েছেন তিনি।

অনুষ্ঠেয় সিরিজটিতে দু’টি ম্যাচে ৩৫০ বা এর চেয়ে বেশি রানের লক্ষ্য পূরণ করে জিতেছে ভারত। যার মাধ্যমে তাদের বিশ্বসেরা ব্যাটিং লাইন আরো একবার প্রমাণ করেছে কেনো তারা সেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ