1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

টেলরের ব্যাটে কিউইদের চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ১১২ Time View

sahaচতুর্থ উইকেট জুটির ১৩০ রান ও রস টেলরের অনবদ্য সেঞ্চুরির কল্যাণে চ্যালেঞ্জিং স্কোর করেছে নিউজিল্যান্ড। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সাহারা কাপ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে কিউইদের সংগ্রহ ৩০৭ রান।

ফতুল্লা স্টেডিয়ামে এটিই কোনো দলের সর্বোচ্চ স্কোরের রেকর্ড।

দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান এসেছে রস টেলরের উইলো থেকে। ৯৩ বলের ইনিংসে তিনটি ছয় ও নয়টি চার মারেন তিনি। ইনিংসের ৪৭ তম ওভারে সোহাগকে তিনটি ছয়ও মারেন টেলর।

এ ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ছাড়া হাফ সেঞ্চুরি করেছেন কলিন মানরো। ৪৬ ও ৪৩ রানের দু’টি ইনিংস খেলেছেন ডেভচিচ ও টম ল্যাথাম।

ফতুল্লা স্টেডিয়ামে সিরিজের শেষ এই ওয়ানডে ম্যাচে বাজে ফিল্ডিং করেছে মুশফিকের দল। মুশফিক নিজে দু’টি স্টাম্পিং মিস করেছেন। এ ছাড়া ফিল্ডিং দুর্বলতায় বেশ কয়েকটি বাউন্ডারিও হয়েছে।

বাংলাদেশের হয়ে নিউজিল্যান্ড ইনিংসে প্রথম আঘআত হানেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি মোট দু’টি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন রুবেল, সোহাগ ও আব্দুর রাজ্জাক। আট ওভারে ৭২ রান দিয়েও কোনো উইকেট পাননি মাশরাফি।

সিরিজের প্রথম ম্যাচ দু’টিতে ৪৩ ও ৪০ রানের অনায়েস জয় পায় বাংলাদেশ। ম্যাচ দু’টি হয়েছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ফতুল্লায় এর আগে চারটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। চার ম্যাচের দু’টিতে হারতে হয়েছে অস্ট্রেলিয়ার কাছে, আর বাকি দু’টি বাংলাদেশ হারিয়েছে কেনিয়াকে।

টেস্ট সিরিজ ড্র করার পর কিউইদের প্রত্যাশা ছিলো ওয়ানডে সিরিজ জয়ের। কিন্তু সিরিজের প্রথম দু’টি ম্যাচ জিতে নিয়ে সে প্রত্যাশা গুড়িয়ে দেয় মুশফিকের দল। ফলে শেষ ম্যাচে সম্মান রক্ষার লড়াইয়ে নামে বাংলাদেশের কাছে টানা ছয় ম্যাচ হারা কিউই দল। যে লড়াইয়ে আপাতত এগিয়েই আছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ