1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজনৈতিক জীবনে দুরত্ব, ব্যক্তি জীবনে ঘনিষ্ঠ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০১৩
  • ১৫৯ Time View

rizvi-abdulসম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর মেয়ে মায়া বারোলোর সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়ালের বাগদান সম্পন্ন করে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন।

খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু রোববার দুপুরে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে নির্দিষ্ট দিন-তারিখ না জানালেও আগামী কিছুদিনের মধ্যেই পারিবারিকভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

রাজনীতির ময়দানে তারা একে অন্যের বিরোধী। রাজনীতির বিরোধের জের ধরে পারলে একজন অন্যজনের ছায়া পর্যন্ত মাড়ান না। কিন্তু রাজনৈতিক জীবনে দু’জনের মধ্যে দুরত্ব যতবেশি ব্যক্তি জীবনে এবার মেয়ে-ছেলেকে বিয়ের বন্ধনে জড়ায়ে ততটাই ঘনিষ্ঠ হলেন তারা। একে অন্যের বিয়াই।

জানা যায়, রিজভীর মেয়ে মায়া বারোলো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) কর্মরত। অন্যদিকে, মিন্টুর ছেলে তাফসির আউয়াল মিন্টু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি লন্ডনের ইউরোপিয়ান স্কুল অব বিজনেস থেকে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ ফজলুল করিম সেলিম তাঁর মেয়েকে বিয়ে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ছেলের সঙ্গে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ