1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

মেসিহীন বার্সার খুড়িয়ে খুড়িয়ে চলা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৩
  • ১৭২ Time View

barca-মঙ্গলবার রাতে স্কটিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় সূচক একমাত্র গোলটি করেন দারুণ ছন্দে থাকা বার্সার সেস ফ্যাব্রেগাস। গ্লাসগোর সেল্টিক পার্কে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের প্রথমার্ধে স্বাগতিকদের ওপর ভীষণ চাপ তৈরি করে বার্সা।

ম্যাচের ৪১ মিনিটে পরিস্কার একটি সুযোগ পেয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। দানি আলভেজে ক্রস থেকে ব্রাজিল তারকার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে বার্সা। শুরু থেকেই অতিথিদের দুর্গে হানা দিতে থাকে নিল লেননের শিষ্যরা। নেইমারকে ফাউল করে ৫৯ মিনিটে অধিনায়ক স্কট ব্রাউনের সরাসরি লাল কার্ড দশ জনের দলে পরিণত করে সেল্টিককে।

৭৫ মিনিটে বদলি অ্যালেক্সিস সানচেজের ক্রস থেকে একমাত্র গোলটি করেন সেস ফেব্রিগাস। এই জয়ে ‘এইচ’ গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

তবে মেসিবিহীন তারা যে অসহায় সেল্টিকের বিপক্ষে তা আবার হাড়ে হাড়ে টের পেলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পাঁড়ভক্তরাও হতাশ বার্সার এই দশা দেখে। এই ম্যাচে বার্সার ধারালো আক্রমণগুলো বারবার প্রাণহীন হয়ে গেছে মেসির অভাবে। ফলে সেল্টিকের মতো দলের সাথে ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ