1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩
  • ১০৫ Time View
Bangladesh-newzealand২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ মঙ্গলবার সকালে ঢাকা আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানিয়েছে, আজ সকাল সাড়ে ১১টায় নিউজিল্যাল্ড দলের ১৩ সদস্য ঢাকা পৌঁছাবে। পরবর্তী তিন দিনের মধ্যে দলের বাকী সদস্যরা বাংলাদেশে আসবে।

আগামী ২ অক্টোবর বুধবার সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রাম যাবে ব্ল্যাক ক্যাপরা। সেখানেই সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন দলীয় অধিনায়ক ব্রানডন ম্যাককালাম, নেইল ওয়েঙ্গার ও হ্যামিস রাদারফোর্ড। চ্যাম্পিয়ন্স লীগ টি২০ টুর্ণামেন্টে অংশগ্রহনের কারণেই তাদের এই বিলম্বিত আগমন।

বিসিবির সূত্র অনুযায়ী, নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিকাংশ সদস্যই প্রথম অংশটির সঙ্গেই আসছে। আর ভারতে চ্যাম্পিয়নস লিগ খেলা নিউজিল্যান্ড দলের বাকি সদস্যরা আসবে পরের দিন। এরপরই নিউজিল্যান্ড পুরো দল নিয়ে চট্রগ্রামের উদ্দেশে উড়াল দেবে।

আগামী ৩ থেকে ৫ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অতিথি দল। আগামী ৬ থেকে ৮ অক্টোবর জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলনের পর ৯ থেকে ১৩ অক্টোবর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম টেস্ট দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ হবে। পবিত্র ঈদুল আজহার ছুটির পর ২১ থেকে ২৫ অক্টোবর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৯ ও ৩১ অক্টোবর একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই ওডিআই। ৩ নভেম্বর নারায়নগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেষ ওডিআই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী ৬ নভেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সফরের একমাত্র টি২০ ম্যাচ।

দলের সদস্যরা হলেন: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেইলর, নেইল ওয়াগনার, হ্যামিশ রাদারফোর্ড, কেরি এন্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডাফ ব্রেসওয়েল, ডেন ব্রাউনলি, পিটার ফুলটন, মার্ক গিলেসপি, টম লাথাম, ব্র’স মার্টিন, ইস সোধি, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ