1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

সুর পাল্টালেন মোহাম্মদ নাসিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৯ Time View

nasim-danmondiআওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা একতরফা নির্বাচন করতে চাই না। আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমাদের চাওয়া।

আজ রবিবার দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, আপনারা সংসদে আসুন। সংসদে এসে আগামী নির্বাচন নিয়ে প্রস্তাব দিন।

তিনি আরো বলেন, সংবিধান মানা সবার দায়িত্ব। এটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যাপার নয়। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ দল তাদের এ অবস্থান পুনর্ব্যক্ত করছে। এ অবস্থান নিয়ে কোনো সন্দেহ কিংবা সংশয়ের অবকাশ নেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, আওয়ামী লীগের সাংগঠনিক আহমদ হোসেন, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত একটি অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেছিলেন কেউ নির্বাচন অংশ না নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে একাই নির্বাচন করবো। এ বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই তার সুর পরিবর্তন করলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ