1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্দোলনের প্রস্তুতি নিন: খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২২ Time View

khaleda-jossorদলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া বলেছেন- এই মুহূর্তে নির্বাচন নয়, আন্দোলনের প্রস্তুতি নিন। আগে আন্দোলন করে হাসিনা ও আওয়ামী লীগ সরকার বিদায় করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। সময় হলে আমরা নির্বাচনী প্রস্তুতির কথা বলবো।

আজ রবিবার খুলনার জনসভায় যোগদানের প্রাক্কালে যশোর সার্কিট হাউসে এসব কথা বলেন বেগম জিয়া।

খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট অবশ্যই ভালো করবে। আমরা পরিবর্তনের রাজনীতির করবো। দলমত সবাইকে নিয়ে ঐক্যের রাজনীতির করবো।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কে কী পেলেন সেটা না ভেবে দেশ ও জনগণকে কী দিতে পারলেন সেটা ভাবুন।

খালেদা জিয়া আরো জানান, ২৫ অক্টোবরের পর ঢাকা ও চট্টগ্রামে সমাবেশ শেষে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের মুখে সরকারই সিদ্ধান্ত নেবে জনগণের দাবি মেনে নেবে নাকি সংঘাতের পথে এগুবে।

যশোরের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ