1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

আইসিসি ট্রফি জয়ের নায়ক আকরাম খানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২৯ Time View

akramkhanপদত্যাগ করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও বাংলাদেশের আইসিসি ট্রফি জয়ের নায়ক আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম জানান, গত ১৮ সেপ্টেম্বর বিসিবির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আকরাম খান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তবে আগেই তিনি বিসিবির পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

আকরাম খানের নেতৃত্বাধীন ৩ সদস্যের নির্বাচক কমিটির মেয়াদ গত ৩০ জুন শেষ হলে পরবর্তীতে নির্বাচক কমিটির মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রায় ৫ বছর ধরে নির্বাচক কমিটিতে আছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম পাঠানোর শেষ দিনে মঙ্গলবার কাউন্সিলরদের নাম জমা দিয়েছে ক্লাব, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ