1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

ছেলের জন্য মিডিয়ার কাছে শচীনের আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৩৮ Time View

socinপেশাদার ক্রিকেটে অভিষেক হলো শচীন তনয় অর্জুনের। বাবার পথে ক্রিকেটের বাইশ গজে নিজেকে গড়ে তুলছে অর্জুন। পিতার মতো পুত্রের পারফরমেন্সের দিকেও সদা কৌতুহলী নজর রেখে চলেছে মিডিয়া।

এদিকে ভারতীয় মিডিয়ার তুমুল মাতামাতি শঙ্কায় ফেলেছে গর্বিত জনক, ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে। তার আশঙ্কা প্রচার মাধ্যমের ‘বাড়াবাড়ি’ অর্জুনের সদ্য শুরু হওয়া ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই সংবাদমাধ্যমের কাছে শচীনের অনুরোধ, অর্জুনকে স্বাভাকি জীবনযাপন করতে দিন। মাঠের পারফরমেন্স নিয়ে এখনই ওকে চাপে ফেলবেন না।

মুম্বাইয়ের কাঙ্গা ক্রিকেট লিগে রোববার প্রথম ম্যাচ খেলে পেশাদার খেলোয়াড় হিসেবে যাত্রা শুরু করেন অর্জুন টেন্ডুলকার। শুরুটা তেমন ভালো হয়নি, আউট হয়ে গেছেন মাত্র এক রানে।

অর্জুনের অভিষেকের খবর ছড়িয়ে পড়লে ভারতীয় মিডিয়া মেতে উঠে তাকে নিয়ে। ‘বাড়াবাড়ি’ রকমের মাতামাতি শুরু করে দেয় তারা। আর এতেই শঙ্কিত শচীন।

সেই প্রসঙ্গেই শচীন বলেন, আমার ছেলে তার প্রথম ক্লাব ম্যাচ খেলল। আমার বাবার পদক্ষেপ অনুসরণ করতে কেউ আমাকে চাপ দেয়নি। বিনীত অনুরোধ করছি একজন ১৪বছর বয়সী ছেলের মতো করে ওকে তার স্বাভাবিক জীবন যাপন করতে দিন। তাহলেই খেলার প্রতি ওর ভালোবাসা তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ