1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

সাকিবকে টপকালেন হাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২৮ Time View

hafijওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারালেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ খেলে সাকিবকে সরিয়ে এ তালিকার শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

সিরিজে ব্যাক্তিগত সর্বোচ্চ ২৩২ রান করার পাশাপাশি দুটি উইকেট নিয়ে সেরা হয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

সবার উপরে উঠে আসা হাফিজের পয়েন্ট ৩৯৬। আর সাকিবের পয়েন্ট ৩৮৭।

এ বছরের শুরু থেকেই অলরাউন্ডারের শীর্ষস্থান নিয়ে যেন শুরু হয়েছে ‘মিউজিকাল চেয়ার’ প্রতিযোগিতা।

গত জানুয়ারিতেও সাকিবের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছিলেন হাফিজ। পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে তার ব্যর্থতা মার্চে আবার সবার ওপরে নিয়ে যায় সাকিবকে। কিন্তু বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে সাকিবের অনুজ্জ্বল পারফরম্যান্স মে মাসে আবার শীর্ষে পৌঁছে দেয় হাফিজকে।

এরপর গত জুনেও ঠিক একইরকম ঘটনা ঘটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাফিজের ব্যর্থতায় শীর্ষে উঠে আসেন সাকিব।

টেস্টের অলরাউন্ড র‌্যাঙ্কিংয়েও দুইয়ে আছেন বাংলাদেশের এই খেলোয়াড়।

এদিকে টি-টোয়েন্টির সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

শনিবার অস্ট্রেলিয়ার সঙ্গে ৬১ বলে ম্যাচ জয়ী ৯৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি এ স্থানে উঠে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ