1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৪৮ Time View

mesiলিওনেল মেসির হ্যাটট্রিকে রোববার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে শিরোপাধারী বার্সোলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লিগে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে চলে এসেছেন আর্জেন্টাইন ফুটবলার মেসি। এখন তার মোট গোল সংখ্যা পাঁচ।

ম্যাচের শুরু থেকেই অপ্রতিরোধ্য ছিলো বর্তমান চ্যাম্পিয়ন বার্সোলোনা। বিশেষ করে মেসির সামনে এদিন অসহায় হয়ে পড়েছিলো পুরো ভ্যালেন্সিয়া দলই।

ম্যাচের প্রথমার্ধে বার্সার কাছ থেকে বলই নিতে পারেনি ভ্যালেন্সিয়া। ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ১১মিনিটের সময় ফ্যাব্রিগাসের পাস থেকে নিজের প্রথম গোল করেন মেসি। ৩৯মিনিটের সময় দ্বিতীয় গোল করে আবার এগিয়ে যায় বার্সা। এবার গোল আসে মেসির পা থেকে এবং আবারও গোল বানিয়ে দেন ফ্যাব্রিগাস।

দুই গোল খেয়ে অনেকটা বেসামাল হয়ে পড়ে ভ্যালেন্সিয়া। এ সুযোগ লুফে নেয় বার্সা। নিজের দ্বিতীয় গোল করার দুই মিনিট পর, ম্যাচের ৪১মিনিটের সময় হ্যাটট্রিক পূরণ করেন এই গোল-মেশিন।

৩-০ তে পিছিয়ে পরার পরও দারুণ খেলেছে ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত না জিততে পারলেও দুইটি গোল দিয়েছে তারা। প্রথমার্ধের শেষ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন হেল্ডার পোস্টিগা। জাও প্যারেইরার পাস থেকে গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আবার গোল করেন পোস্টিগা।

এদিকে, তিন খেলায় নয় পয়েন্ট নিয়ে ল লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। লিগে তিন ম্যাচে তিনটি করে জয় আছে অ্যাতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও রিয়াল মাদ্রিদেরও।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ