1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাক কারখানায় ফাটল, এলাকায় পুলিশ মোতায়েন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ১১৪ Time View

গাজীপুরের এসকিউ ক্রিস্টাল তৈরি পোশাক কারখানায় ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ছুটি ঘোষণা করেছে গার্মেন্টস কর্তৃপক্ষ। এই মুহুর্তে কারখানা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আজ সোমবার সকালে এসকিউ ক্রিস্টাল পোশাক কারখানায় ফাটল দেখা দেয়।

কারখানার শ্রমিকরা জানায়, সোমবার সকালে তেলিপাড়া এলাকায় ১০ তলা ভবনের ক্রীস্টাল পোশাক কারখানার ৬ তলা ও ১০ তলাসহ বিভিন্ন ফ্লোরে ফাটল দেখতে পায় শ্রমিকরা। এসময় ভবনের দশম তলার পার্টিশন দেয়ালও ভেঙ্গে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানায় না ঢুকে কর্মবিরতির ঘোষণা দেয়।

উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ দিনের ছুটি ঘোষণা করেছে গামেন্টস কর্তৃপক্ষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ