1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সাকিবের বিশ্ব রেকর্ড: চার ওভারে ৬ রানের বিনিময়ে ৬ উইকেট

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০১৩
  • ১১২ Time View

sakib alচার ওভারে ৬ টি রান দিয়ে বিনিময়ে তুলে নিলেন ৬ উইকেট। ২৪ বলের মধ্যে ১৮ টি ডট বল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিলের বিরুদ্ধে সাকিবের বোলিং পারফরমেন্স ছিলো টি টোয়ান্টির ইতিহাসের সেরা বোলিং পারফরমেন্স।

বার্বাডোজ ট্রিডেন্টস এর হয়ে খেলা এই বাংলাদেশী শুধু নিজেই ছয়টি উইকেট নেননি। নিয়েছেন আরও দুটি ক্যাচ। সব মিলিয়ে রেড স্টিলের ১০ টির মধ্যে আটটি উইকেটের পতনেই রয়েছে তাঁর অবদান। বলা যায় একাই রেড স্টিলের ইনিংসকে ধসিয়ে দিয়েছেন। ত্রিনিদাদ এন্ড টোবাগোর দলটি অল আউট হয়ে যায় ১২ ওভার ৫ বলের মাথায়। মাত্র ৫২ রানে।

পঞ্চম ওভারে বল করতে এসেই আঘাত হানেন রেড স্টিলের দুর্গে। প্রথম বলেই রস টেইলরকে আউট করার মধ্য দিয়ে শুরু হয় ইতিহাসের শুরু। নিজের দ্বিতীয় ওভার উইকেট শূণ্য থাকলেও তৃতীয় ওভারের প্রথম, চতুর্থ ও ষষ্ঠ বলে অসাধারণ স্পিনে ফেরত পাঠান রেড স্টিল অধিনায়ক ডোয়াইন ব্রাভোসহ নিকোলাস পূরান এবং কেভিন কুপারকে। ব্যক্তিগত চতুর্থ ও ইনিংসের ১২ তম ওভারে বল করতে এসে সাকিব স্যামুয়েল বাদরি ও কেভিন ও’ব্রাইনকে আউট করলে ইতিহাসে ঢুকে পড়েন।

সাকিবের এমন বোলিং এ উচ্ছাসিত সবাই। কমেন্টেটরদের মতে, এটি সর্বকালের সেরা বোলিং পারফরমেন্সগুলোর একটি।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে সাকিব এক প্রশ্নের জবাবে বলেন, ‘ক্রিকেটে এমন সময় বেশি আসেনা। আমি শুধু সঠিক স্থানে বল করার চেষ্টা করেছি। ছয় উইকেট পেয়ে আমি আনন্দিত।’

এদিকে সাকিবের বিশ্বরেকর্ড বোলিং এর সুবাদে ৫২ রানে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে আটকে দিলেও ৫৩ রানের টার্গেটে পৌঁছাতে ৬ উইকেট হারাতে হয়েছে বার্বাডোজ ট্রিডেন্টসকে। রেড স্টিলের পক্ষে ফিডেল এডওয়ার্ডস এর অসাধারণ পেস বোলিং বার্বাডোজের জয় কিছুটা বিলম্বিত ও কঠিন করতে সমর্থ হয়েছে। চার ওভারে ফিডেল এডওয়ার্ডস ২২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট।

বোলিংয়ে এদিন বিশ্বরেকর্ড করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ৬ বল মোকাবেলা করে ১ রান করে এডওয়ার্ডসের বলে বোল্ড হন তিনি।

ট্রিডেন্টসের ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে অ্যাশলি নার্স এর বাউন্ডারির মাধ্যমে বার্বাডোজ ট্রিডেন্টস এর চার উইকেটের জয় নিশ্চিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ