1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

বার্সার হোঁচট, জয় রিয়ালের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১২
  • ১৮৯ Time View

স্পেনের লা লিগায় ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে জিতেছে রিয়াল জারাগোজার বিপক্ষে। এজয়ে বার্সার চেয়ে সাত পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান অক্ষত রেখেছে হোসে মরিনহোর দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের সূচনা করে সফরকারী জারাগোজা। ১২ মিনিটে গোল করেন লফিতা। তবে ৩২ মিনিটে  রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাকা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও এগিয়ে যেতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

দ্বিতীয়ার্ধে সফলতার মুখ দেখতে অপেক্ষা করতে হয়নি রিয়াল শিবিরকে। বিরতির চার মিনিট পর স্বাগতিকদের এগিয়ে দেন পুর্তগিজ উইঙ্গার রোনালদো। ৫৬ মিনিটে ব্যবধান ৩-১ করেন জার্মান তারকা মেসুত ওজিল। বাকি সময়
গোল হয়নি।

এদিকে বার্সেলোনাকে রুখে দিয়েছে ভিয়ারিয়াল। ময়দানী লড়াইয়ে গোলের দেখা পায়নি কোন পক্ষ। পয়েন্ট খুইয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে টানা তিন বারের চ্যাম্পিয়নরা।

২০ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার আগে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পরের স্থানে আছে বার্সেলোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ