1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়নে তাগিদ দিলেন যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০১৩
  • ৭৯ Time View

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশ উন্নয়ন করার প্রতি জোর দিতে হবে।

মজিনা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা একেবারে বাতিল করা হয়নি- স্থগিত করা হয়েছে। এতে করে বাংলাদেশের শ্রমিক পরিস্থিতির উন্নয়ন ও রানা প্লাজা ধসের মতো ঘটনা রোধ হবে।

রবিবার দুপুরে সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীর তীরে মেঘনা শিল্প পার্ক পরিদর্শনের সময়ে মজিনা এ তাগিদ দেন।

বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার টাইগার উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রদূত মেঘনা শিল্প পার্কে মেঘনা গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জাহাজ তৈরির অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে জাহাজ তৈরির কর্মকৌশল পরিদর্শন করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ