1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন চীনা ভাইস মিনিস্টার মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান ভালভার্দের হ্যাটট্রিকে সিটিকে লজ্জায় ডুবাল রিয়াল মাদ্রিদ প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করলে আ’লীগ এর সমর্থকের অভাব হবে না: সাজেদা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুন, ২০১৩
  • ১৪৮ Time View

যেখানে অন্ধকার সেখানে প্রদীপ জ্বালাতে হয়, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করলে আওয়ামী লীগ এর সমর্থক এর অভাব হবে না বলে মন্তব্য করেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

তরুণদের উদ্দেশ্যে সাজেদা বলেন, পার্টিকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যাবে না, একনিষ্টভাবে রাজনীতি করলে সাফল্য অর্জন করতে পারবে।

তিনি বলেন, ধর্ম নিয়ে বারাবাড়ি আল্লাহ্ নিজেও পছন্দ করেন না। সব ধর্মের মানুষই আল্লাহর সৃষ্টি। তাই সকলেই আমাদের বন্ধু, আমাদের ভাই।

সংসদ উপনেতা শুক্রবার দুপুরে ফরিদপুরে নবগঠিত সালথা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে দেলোয়ার হোসেনকে সভাপতি, ফারুকুজ্জামান ফকির মিয়াকে সাধারণ সম্পাদক ও রেজাউর রহমান চয়নকে সাংগঠনিক সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।

সালথা কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো.দেলোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন মোল্যা, আফছার উদ্দীন মাতুব্বর, ইউনুচ মোল্যা, আবু জাফর মোল্যা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ