1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

এবার গাজীপুর নির্বাচনের পালা, প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩
  • ১০১ Time View

রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের পর এবার নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পালা। আওয়ামী লীগ ও বিএনপি দু’দলেরই লক্ষ্য এ নির্বাচন। চার সিটিতে নিরষ্কুশ জয়ের পর বিএনপি চাইছে এ নির্বাচনের বিজয়ও নিজেদের ঘরে তুলতে। অন্যদিকে আওয়ামী লীগও চাইছে নিজেদের ঘাঁটিতে জয় অক্ষুণ্ন রাখতে।

নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান পেয়েছেন দোয়াত-কলম, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল সমর্থিত প্রার্থী এম এ মান্নান টেলিভিশন এবং সম্মিলিত নাগরিক কমিটি সমর্থিত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদ্য পদত্যাগকারী উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পেয়েছেন আনারস প্রতীক।

মঙ্গলবার সকালে গাজীপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ২ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র তুলে নেন। এরা হলেন- জাতীয় পার্টির কাজী মাহমুদ হাসান ও ইসলামী ফোরামের মাওলানা ফজলুর রহমান।
বর্তমানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ৬ প্রার্থী। তবে এ নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহ খান ও ১৮ দল সমর্থিত প্রার্থী বিএনপি নেতা এম এ মান্নানের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমও প্রার্থী হিসেবে রয়ে গেছেন। এর ফলে শেষ পর্যন্ত বিএনপি সমর্থিত এক জন প্রার্থীর বিপরীতে আওয়ামী লীগের লড়ছেন ২ জন।

উল্লেখ্য, ২২ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনর তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৬ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ