1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে সিটির ফলাফল: ১৪ দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০১৩
  • ১০২ Time View

৪ সিটি করপোরেশন নির্বাচনের ফল আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে ১৪ দল। তাদের মতে, এটা স্থানীয় নির্বাচন। এখানে জনগণ প্রার্থীদের দল-মতনির্বিশেষে ভোট দিয়েছে।

রোববার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নেতারা সংবাদ মাধ্যমের কাছে এসব প্রতিক্রিয়া জানান। তবে দলের কর্মীদের সঙ্গে ১৪ দল-সমর্থিত প্রার্থীদের দূরত্ব সৃষ্টি হওয়ায় সিটি নির্বাচনে তাঁদের পরাজয়ের অন্যতম কারণ বলে তাঁরা মনে করছেন।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, স্থানীয় নির্বাচন হওয়ায় এটি জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে  না। এ ছাড়া এটাও প্রমাণিত হয়েছে, এই সরকারের অধীনে অবাধ নির্বাচন সম্ভব।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন,  যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাই বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি আর গ্রহণযোগ্য নয়।

এদিকে সিটি নির্বাচনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন,  দায়িত্ব পালনের সময় নেতা-কর্মীদের সঙ্গে সিটি নির্বাচনে ১৪ দল-সমর্থিত প্রার্থীদের দূরত্ব সৃষ্টি হয়েছিল। এ জন্য তাঁদের পরাজয় হয়েছে। তবে এটাই একমাত্র কারণ, এমনটা বলা যাবে না।  তিনি বলেন, আগামী দিনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন,  এই ফল আগামী জাতীয় নির্বাচনে প্রভাব না ফেললেও বিরোধী দলের জন্য একটা বাড়তি সুবিধা বয়ে আনবে।  তিনি বিজয়ী মেয়রদের আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ