1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা অর্থের প্রভাব নয়, জনতার ঐক্যই বড় শক্তি বেপরোয়া এমপিপুত্রকে ঘিরে চলছে তদন্ত ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে উড়ন্ত শুরু বাংলাদেশের শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত ‘সীমান্তের অখণ্ডতা-সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে’ পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে সিটির ফলাফল: ১৪ দল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০১৩
  • ১৫৭ Time View

৪ সিটি করপোরেশন নির্বাচনের ফল আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছে ১৪ দল। তাদের মতে, এটা স্থানীয় নির্বাচন। এখানে জনগণ প্রার্থীদের দল-মতনির্বিশেষে ভোট দিয়েছে।

রোববার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের নেতারা সংবাদ মাধ্যমের কাছে এসব প্রতিক্রিয়া জানান। তবে দলের কর্মীদের সঙ্গে ১৪ দল-সমর্থিত প্রার্থীদের দূরত্ব সৃষ্টি হওয়ায় সিটি নির্বাচনে তাঁদের পরাজয়ের অন্যতম কারণ বলে তাঁরা মনে করছেন।

গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম বলেন, স্থানীয় নির্বাচন হওয়ায় এটি জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে  না। এ ছাড়া এটাও প্রমাণিত হয়েছে, এই সরকারের অধীনে অবাধ নির্বাচন সম্ভব।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন,  যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের অভিনন্দন জানাই। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাই বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি আর গ্রহণযোগ্য নয়।

এদিকে সিটি নির্বাচনের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন,  দায়িত্ব পালনের সময় নেতা-কর্মীদের সঙ্গে সিটি নির্বাচনে ১৪ দল-সমর্থিত প্রার্থীদের দূরত্ব সৃষ্টি হয়েছিল। এ জন্য তাঁদের পরাজয় হয়েছে। তবে এটাই একমাত্র কারণ, এমনটা বলা যাবে না।  তিনি বলেন, আগামী দিনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন,  এই ফল আগামী জাতীয় নির্বাচনে প্রভাব না ফেললেও বিরোধী দলের জন্য একটা বাড়তি সুবিধা বয়ে আনবে।  তিনি বিজয়ী মেয়রদের আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ