1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

বাদশাহ আব্দুল্লাহ ক্লিনিক্যালি ডেড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০১৩
  • ১৪৪ Time View

সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ বুধবার থেকে ক্লিনিক্যালি ডেড বলে জানিয়েছেন লন্ডন ভিত্তিক দৈনিক আশরাক আলাওসাতের এক সৌদী সাংবাদিক। সৌদি আরবে চিকিৎসক সূত্রের বরাত দিয়ে তিনি আরও বলেন, বাদশার হৃদপিণ্ড, কিডনি ও ফুসফুস ঠিকমতো কাজ করছে না। স্বাভাবিক হৃদপিণ্ডের ক্রিয়া ফিরিয়ে আনতে চিকিৎসকরা কয়েকবার চেষ্টা করেছেন। বর্তমানে তাকে ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে। রাজ ভবন থেকে এখনও বাদশাহের মৃত্যুর আনুষ্ঠানিক কোন ঘোষণা দেয়া হয়নি। প্রবীণ এই বাদশাহকে সমপ্রতি জনসমক্ষে উপস্থিত হতে দেখা যায়নি। সরকারি সভাগুলোতে বাদশাহর পরিবর্তে যুবরাজ অংশগ্রহণ করছেন। এ নিয়ে ২য়বারের মতো বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর খবর প্রকাশ করল দৈনিক আশরাক আলাওসাত। এর আগে ২০১২’র নভেম্বর মাসে এ দৈনিকে প্রকাশ করা হয় যে, দীর্ঘ ১৪ ঘণ্টার সার্জারির পর বাদশাহ আবদুল্লাহ কোমায় চলে যান এবং প্রায় এক সপ্তাহ যাবৎ তিনি ক্লিনিক্যালি ডেড ছিলেন। রাজ ভবন থেকে অবশ্য সংবাদটি প্রত্যাখ্যান করা হয়। কয়েক বছর ধরেই ৮৯ বছর বয়সী বাদশাহ আবদুল্লাহ’র শারীরিক অবস্থার অবনতি হয়ে আসছে। বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তিও ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ