1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

লংমার্চে এরশাদের সমর্থন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০১৩
  • ৩২৯ Time View

হেফাজতে ইসলামের ৬ই এপ্রিলের লংমার্চ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি বলেছেন, শাহবাগের আন্দোলন জাতিকে দু’ভাগে বিভক্ত করে ফেলেছে। একভাগে আছে নাস্তিকরা আর আরেকভাগে আছে মুসলিমরা। তাই শাহবাগের আন্দোলন ভেঙ্গে দিন। ১৯৭০ এর নির্বাচন এবং ৭১’র মুক্তিযুদ্ধ ছাড়া এদেশে আর কখনও গণজাগরণ হয়নি। আজ দুপুরে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে নগর জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ওয়ান ইলেভেন কিভাবে এসেছিল আমরা সবাই জানি। কারা লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করেছিল তা-ও আমরা জানি। ওয়ান ইলেভেনের পর আপনি, খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। আমার চেয়ারম্যানশিপ চলে গিয়েছিল। আমরা সবাই কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছিলাম। এখন আবারও যে ওয়ান ইলেভেন আসবেনা তার নিশ্চয়তা কে দেবে ? সেজন্য আলোচনায় বসে, সংলাপের মাধ্যমে সমঝোতা করুন। না হলে দেশে রক্তগঙ্গা বইয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ