1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সব দলের সংলাপ শেষে ইসির সঙ্গে বসতে চায় বিএনপি বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মাইক লাভের মৃত্যু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ ম্যারাডোনা-মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি হতে চান লাউতারো শেষ জুটির রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা একটি স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস ঢাকায় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ শুরু তথ্যের ভারপ্রাপ্ত সচিব জিয়াউদ্দিন, প্রতিরক্ষা ও খাদ্যে নতুন সচিব গঙ্গা চুক্তি নিয়ে দ্রুত ভারতের সঙ্গে আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালী জেলার ছোট বিঘাই গ্রামের মাহতাব হোসেন। তারা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহণের একটি বাস মোটরসাকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ