1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম মুক্তির ঠিক আগে অভিনব এক প্রচারণায় হাজির হলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন। কুর্তা গায়ে চাপানো, চায়ের কাপে চুমুক দেওয়া আর স্থানীয় ভাষায় কথা বলার মধ্য দিয়ে কয়েক মিনিটের জন্য যেন কাল্পনিক গ্রাম ‘ফুলেরা’র বাসিন্দা হয়ে উঠলেন এই তারকা। আগামী ৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘ পঞ্চায়েত সিজন ৫ ’ । নতুন মৌসুমের প্রচারে প্রকাশিত প্রায় দুই মিনিটের ওই ভিডিওতে পিটারসেনকে বলতে শোনা যায়, লন্ডন থেকে সিডনি — বিশ্বের নানা জায়গায় ঘুরেছেন তিনি, কিন্তু ফুলেরার মতো জায়গা আর কোথাও নেই। আরও পড়ুন আসুন ভালো মানুষ হই, বিনয়ী থাকি, সদয় হই ২৯ নভেম্বর ২০২৬ ভিডিওতে মাথায় গামছা বেঁধে বসতে, কলসিতে করে পানি বহন করতে এবং স্থানীয় খেলাধুলায় অংশ নিতে দেখা যায় পিটারসেনকে। দর্শকদের পরিচয় করিয়ে দেন ‘ বিশ্বের সবচেয়ে বিখ্যাত ’ পঞ্চায়েত অফিস ও পানির ট্যাংকির সঙ্গেও। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন ‘ টিম ইংল্যান্ড কা এক মর্দ ’ নামে। দর্শকদের মনে করিয়ে দেন, ফুলেরায় কেউ ‘ চাই টি ল্যাটে ’ বলে না। সবশেষে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিলেও বর্তমান প্রধান ক্রান্তি দেবীর সঙ্গে রিলস বানানোর আবদারে আটকে যান তিনি। সিরিজের সংলাপ ও দৃশ্যগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই মিম ও ভাইরাল কনটেন্টে পরিণত হয়। এ বিষয়ে সম্প্রতি ‘ হিন্দুস্তান টাইমস ’ -কে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজের লেখক চন্দন কুমার জানান, কোনো দৃশ্য ভাইরাল হবে কি না, তা নিয়ে আলাদা করে ভাবেন না তারা। দর্শকদের সঙ্গে চরিত্রগুলোর আত্মিক সংযোগ থেকেই এসব মুহূর্ত তৈরি হয়। আরও পড়ুন বেলিংহামের লাল কার্ড, বার্নাব্যুতে অঘটনের শিকার রিয়াল ২৯ নভেম্বর ২০২৬ চন্দন কুমারের ভাষায়, ‘ কিছু দৃশ্যে দারুণ সব হাস্যরস উঠে আসে, কিন্তু তার মানে এই নয় যে পুরো দৃশ্যটিকেই ওই হাস্যরসের পেছনে ছোটাতে হবে। লেখার সময় অনেক সুযোগ আসে, কিন্তু আমাকে মনে রাখতে হয় গল্পের প্রবাহ যেন ঠিক থাকে। সংলাপের সঠিক টাইমিং এবং চরিত্রগুলো যখন সত্যিকার অর্থে কাজ করে, তখনই এমন মুহূর্ত তৈরি হয়। ’ দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত এবং দীপক কুমার মিশ্র পরিচালিত ‘ পঞ্চায়েত সিজন ৫ ’ যৌথভাবে তৈরি করেছেন দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমার। নতুন মৌসুমে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনিতা রাজওয়ার, ফয়সাল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠকের মতো অভিনয়শিল্পীরা ফিরছেন। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে নতুন প্রধান হিসেবে দেখা যাবে ক্রান্তি দেবীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ