1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

শতাব্দী রায়ের মেয়ে শামিয়ানা আসছেন সিনেমায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

‘আতঙ্ক’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের সিনেমার অভিনেত্রী শতাব্দী রায়ের। চার দশক পর তার মেয়ে আসছেন সিনেমায়।

সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, শতাব্দীর মেয়ে শামিয়ানা বন্দ্যোপাধ্যায় এবার দাঁড়াবেন ক্যামেরার সামনে।

পরিচালক অতনু রায়ের সিনেমায় ‘ফাতমা’য় কিশোরী জুবেদার চরিত্রে দেখা যাবে অষ্টম শ্রেণিতে পড়ুয়া শামিয়ানাকে।

শামিয়ানা বলেন, “আমি মায়ের অনেক সিনেমা দেখেছি আর সেগুলো দেখে ছোটবেলা থেকেই আমার অভিনয় করার ইচ্ছে তৈরি হয়েছে। অভিনয়কেই পেশা করতে চাই। আশা করি, আমার প্রথম কাজ দর্শকদের ভালো লাগবে।”

ওই সিনেমায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর মেয়ের চরিত্রে অভিনয় করবেন এই কিশোরী।

শতাব্দী বলেন, “শামিয়ানার অভিনয়ের ইচ্ছা আছে, আমার ছেলের একদম নেই। আমি চাই শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয় জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে অবশ্যই ভালো লাগবে।“

ঋতুপর্ণাকেও অভিনন্দন জানিয়েছেন শতাব্দী।

রিচালক অতনু রায়ের কথায়, “কিশোরী জুবেদার চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজতে গিয়ে, শামিয়ানার সঙ্গে কথা বলার পর বিশ্বাস জন্মে যে ওই সঠিক পছন্দ।”

ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা ফাতমা বেগমের জীবনের গল্পে বানানো হবে এই সিনেমা। ১৯২২ সালে তিন কন্যা সন্তানকে নিয়ে মুম্বাই এসেছিলেন ফাতমা। এরপর প্রথমে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। পরে গড়ে তোলেন ‘ফাতমা ফিল্মস’।

ইন্ডাস্ট্রিতে ফাতমার লড়াই, নিজস্ব চলচ্চিত্র সংস্থা গড়ে তোলা, তার অবদানসহ এই পরিচালকের জীবনের নানা গল্পেও এগিয়েছে সিনেমার চিত্রনাট্য।

১৯২৬ সালে মুক্তি পাওয়া ফাতমা বেগম পরিচালিত নির্বাক সিনেমা ‘বুলবুল-ই-পরিস্তান’-এর শতবর্ষ উপলক্ষে নির্মিত হচ্ছে এই সিনেমাটি।

এক সময়ের ব্যস্ত অভিনেত্রী শতাব্দী পরবর্তীতে রাজনীতিতেও সক্রিয় হন। তারকা থেকে হয়ে যান রাজনীতিক। তৃণমূল কংগ্রেস থেকে কয়েকবার সাংসদ হন পশ্চিমবঙ্গের বীরভূম আসনে।

প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা

মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ