1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
পাকিস্তানের টিসিপির সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী পাকিস্তানের সঙ্গে নিত্যপণ্য বাণিজ্যে পাঁচ বছরের চুক্তি টিসিবির শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ পাঁচজন ঢাকায় গ্রেপ্তার, রিভলভার ও গুলি উদ্ধার বাগেরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও আইনজীবীদের বিক্ষোভ ঘুরে এলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর প্রেসক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি-নিষিদ্ধ আ. লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ ‘পঞ্চায়েত’ এর ফুলেরা গ্রামে কী করছেন কেভিন পিটারসেন? কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ৫ অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

বিনোদন ডেস্ক: বলিউডে একসময় পারিশ্রমিকের আলোচনায় অভিনেতাদের আধিপত্য থাকলেও সময়ের সঙ্গে বদলেছে সেই চিত্র। এখন বড় বাজেটের সিনেমায় অভিনেত্রীরাও হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ আকর্ষণ। তাদের জনপ্রিয়তা ও বক্স অফিসে প্রভাবের প্রতিফলন দেখা যাচ্ছে পারিশ্রমিকেও।

ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) প্রকাশিত তালিকা অনুযায়ী, ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড পেরিয়ে হলিউডেও সফল এই অভিনেত্রী প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ৩০ কোটি টাকা। ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবত’, ‘পিকু’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সফল সিনেমার এই অভিনেত্রী ছবিপ্রতি নেন ১৫ থেকে ৩০ কোটি টাকা।

তৃতীয় স্থানে কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনায়ও সক্রিয় এই অভিনেত্রীর পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা। ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ তার উল্লেখযোগ্য সিনেমা।

চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ‘টাইগার ৩’, ‘ধুম ৩’ ও ‘নমস্তে লন্ডন’-এর মতো সিনেমায় অভিনয় করা এই তারকার ছবিপ্রতি পারিশ্রমিক ১৫ থেকে ২৫ কোটি টাকা।

আর পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট। ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমায় অভিনয় করা আলিয়া প্রতি সিনেমার জন্য নেন ১০ থেকে ২০ কোটি টাকা।

সব মিলিয়ে বলিউডে নারী তারকাদের পারিশ্রমিকের অঙ্ক এখন বেশ ঈর্ষণীয়। আর এই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের অবস্থানই নজর কেড়েছে সবচেয়ে বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ