1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল ও গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ বরিশাল মেডিকেলে রোগীর খাবার থেকে ডিম বাদ, বাকিটা থাকবে কত দিন কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল নিক্ষেপ ক্ষমতার অপব্যবহারকে প্রশ্ন করা নাটক ‘গন্ধসূত্র’, আসছে মঞ্চে ইউএস ডলার দর অপরিবর্তিত, কমল পাউন্ড-ইউরো-ক্রোনা সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

বরিশাল মেডিকেলে রোগীর খাবার থেকে ডিম বাদ, বাকিটা থাকবে কত দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সামসুন্নাহার বেগম ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এক সপ্তাহ ধরে ভর্তি তিনি। প্রথম দুদিন সকালে হাসপাতাল থেকে ডিম, রুটি ও কলা পেয়েছিলেন। তবে এরপর থেকে ডিম দেওয়া হয়নি বলে জানালেন তিনি। শুধু সামসুন্নাহারই নয়, বরিশাল বিভাগের সবচেয়ে বড় এ হাসপাতালে কোনো রোগীই এখন খাবার হিসেবে নিয়মিত ডিম পাচ্ছেন না। হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে, অর্থ সংকটের কারণে ডিম সরবরাহ নেই। শুধু সকালে নয়, দুপুর ও রাতের খাবারেও এসেছে পরিবর্তন। খাদ্য নিয়মিত সরবরাহ করা হচ্ছে, এমন দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ এই শঙ্কার কথাও জানাচ্ছে, বাজেট সংকটে ডিসেম্বর অথবা জানুয়ারি থেকে হাসপাতালের রোগীদের খাদ্য সংকট প্রবল হতে পারে। এক হাজার রোগীর বাজেটে তিন হাজার রোগীকে খাবার দেওয়াটা কঠিন, বলছেন হাসপাতালটিতে খাদ্য সরবরাহের ঠিকাদার মো. রেজা। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ার কথা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের মিডিয়া সেলের প্রধান ডা. রেজাউল আহম্মেদ রেজা। কাগজে-কলমে এক হাজার শয্যার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সর্ববৃহৎ চিকিৎসাসেবা কেন্দ্র। এখানে শয্যা এক হাজার হলেও নথিপত্র ঘেঁেট দেখা যায়, প্রতিদিন গড়ে ৩ হাজার রোগী ভর্তি থাকেন। অর্থাৎ সামর্থ্যের চেয়ে তিন গুণ বেশি রোগীর চাপ সবসময় পোহাতে হাসপাতালটিকে। আর এটাকেই সংকটের কারণ হিসেবে তুলে ধরলেন হাসপাতালের কর্মচারীরা। তাদের ভাষ্যে, সরকার থেকে এক হাজার রোগীর তিন বেলা খাবারের জন্য বরাদ্দ দেওয়া হলেও ভর্তি বাকি প্রায় দুই হাজার রোগীর খাবারও দিতে হচ্ছে। কর্মচারীরা বলছেন, চলতি মাস থেকেই খাদ্য সরবরাহ নিয়ে কিছুটা সংকট দেখা দিয়েছে। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ ও ঠিকাদার মিলে রোগীদের খাদ্য সরবরাহ অব্যাহত রেখেছে। সংকটের ক্ষেত্রে বরাদ্দের ফারাকটি তুলে ধরলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মিডিয়া সেলের প্রধান ডা. রেজাউল আহম্মেদ রেজা। তিনি জানান, রোগীদের খাবারের জন্য চলতি অর্থ বছরে ১৩ কোটি টাকা বরাদ্দ এসেছে, গত অর্থ বছরে এসেছিল ১৪ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায়ও এক কোটি টাকা কম এসেছে। ‘যে টাকা বরাদ্দ রয়েছে, সেই টাকা দিয়ে আর রোগীদের খাবার দেওয়া সম্ভব নয়, সর্বোচ্চ হলে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত এই টাকা দিয়ে খাওয়ানো যেতে পারে,’ বলেন তিনি। পুরো অর্থ বছরে খাবার সরবরাহ নির্বিঘ্ন রাখতে ১৮ কোটি টাকার বেশি প্রয়োজন বলে হিসাব দেখান ডা. রেজাউল। গত বছরেও খাবার দিতে হিমশিম খেতে হয়েছে জানিয়ে তিনি বললেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগিতর কারণে এবার ডিসেম্বর থেকেই সংকট দেখা দিতে পারে। হাসপাতালটিতে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক মো. রেজা হিসাব দিয়ে দেখালেন, প্রতি রোগীর জন্য ১৭৫ টাকা বরাদ্দ দিয়ে থাকে সরকার, ভ্যাটসহ অন্যান্য কর বাদ দিয়ে থাকে ১৪৮ টাকা করে। রোগীদের খাবারের তালিকায় সকালে ডিম, রুটি ও কলা; দুপুরে ভাত, ডাল, ভাজি, মাংস; রাতে ভাত, ডাল, ভাজি ও মাছ রয়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পরও রোগীদের খাবার সঠিক মান রেখেই সরবরাহ করেন বলে দাবি করেন রেজা। তবে প্রশ্ন ছুড়ে দেন, ‘বর্তমান বাজারে এই টাকায় তিন বেলা একজন ব্যক্তিকে খাওয়ানো কি সম্ভব?’ সরবরাহ ঠিক না থাকায় দু-একদিন হয়তো ডিম দেওয়া হয়নি বলে স্বীকার করেন তিনি। রেজার হিসাবে, তিন হাজার রোগীকে তালিকা অনুযায়ী খাবার দিতে দিনে ৫ লাখ ২৫ হাজার টাকা প্রয়োজন, মাসে ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা এবং বছরে ১৮ কোটি ৯০ লাখ টাকা। সেখানে বর্তমান অর্থ বছরের ১৪ কোটি টাকা বরাদ্দ আসায় প্রায় ৫ কোটি টাকা ঘাটতি থাকছে বলে হিসাব দেখান তিনি। তাহলে সমাধানের উপায় কী— এই প্রশ্নে ঠিকাদার রেজা বলেন, সরকার যদি সবকিছু বিবেচনা করে বরাদ্দ দিয়ে থাকে, তাহলে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। হাসপাতাল কর্তৃপক্ষ কি তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে— জানতে চাইলে ডা. রেজাউল বলেন, ‘আমরা বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ