1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী ‘কিং’ সিনেমায় যুক্তি খুঁজবেন না, সাফ জানিয়ে দিলেন শাহরুখ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ডিজিটাল অগ্রগতিতে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে বাংলাদেশ, বড় বাধা দক্ষতা ও ব্যয়: এডিবি চট্টগ্রামে ‘ঢাকা মেইল’ ট্রেনে আগুন মাদারীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ, আগুন

‘কিং’ সিনেমায় যুক্তি খুঁজবেন না, সাফ জানিয়ে দিলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগেভাগেই সতর্ক করে দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। পুরোদস্তুর বাণিজ্যিক ঘরানার এই সিনেমায় অ্যাকশন, নাটকীয়তা আর তারকাদের ভিড় থাকলেও গল্পের সব জায়গায় যুক্তি খুঁজতে গেলে হতাশ হতে পারেন বলে জানিয়েছেন তিনি। দর্শকদের অনুরোধ, যুক্তির কড়াকড়ি না করে সিনেমাটি উপভোগ করতে। সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে ‘কিং’-এর দ্বিতীয় গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ প্রকাশ করেন শাহরুখ। সেখানে করণ জোহর ও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে খোলামেলা আড্ডায় সিনেমাটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। দর্শকদের প্রত্যাশা নিয়ে শাহরুখ বলেন, পরিবার নিয়ে দেখার মতো সিনেমা এটি। তার কথায়, ‘এতে অনেক নাটকীয়তা ও প্রচুর অ্যাকশন রয়েছে, যার কিছুই এখনো দেখাইনি। আপনারা গানগুলো শুনেছেন। সিনেমায় অনেক তারকা রয়েছেন। তাদের নাম এখনই বলছি না।’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। আগেও তার সঙ্গে কাজ করেছেন শাহরুখ। অভিনেতার বিশ্বাস, সিদ্ধার্থের হাত ধরে দারুণ কিছু কাজ হয়েছে এবং ‘কিং’ দেখে দর্শকের মন ভরবে। বাণিজ্যিক সিনেমায় গল্পের যুক্তি কিছুটা এদিক-ওদিক হলেও ক্ষতি নেই বলে মনে করেন তিনি। ‘কিং’ সিনেমায় অভিনয়ের পেছনে দুটি বিশেষ কারণের কথা তুলে ধরেছেন শাহরুখ খান। প্রথম কারণটি হলো নায়ক হওয়ার অনুপ্রেরণা। ক্যারিয়ারের শুরুর দিকে নিজেকে তেমন সুদর্শন মনে করতেন না বলে তখন নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াটা তার কাছে বড় প্রাপ্তি ছিল। সাদামাটা চেহারার মানুষও যে নায়ক হতে পারেন, এই অনুভূতিই তাকে আজও নাড়া দেয় এবং সেই জায়গা থেকেই সব সময় নায়কের মতো করে নায়কের চরিত্রে অভিনয় করতে চান তিনি। আরও পড়ুন নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি সিরিজ নিয়ে কেন ভারতে আপত্তি ২৬ নভেম্বর ২০২৬ দ্বিতীয় কারণটি হলো সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধান ও নিজেকে ‘কুল’ রাখার চেষ্টা। এ প্রসঙ্গে মজার এক অভিজ্ঞতা শেয়ার করে নাম বা পরিচয় না জানিয়ে শাহরুখ বলেন, এক সিনেমার রোমান্টিক দৃশ্যে নায়িকাকে ভালোবাসার কথা বলার সময় তার মনে প্রশ্ন জেগেছিল, ‘কাল সকালের গণিতের বাড়ির কাজ শেষ করেছ তো, মা?’ এই কথা বলে হেসে ওঠেন শাহরুখ। এরপর নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘যেসব মেয়ের সঙ্গে অভিনয় করছিলাম, তাদের সঙ্গে আমার বয়সের ব্যবধান এত বেড়ে গিয়েছিল যে আমার মনে হলো, নিজের বয়সের চরিত্রেই অভিনয় করা উচিত। আমার বয়স এখন ৬১। আর ৬১ বছর বয়সী একজন মানুষ যতটা কুল হতে পারে, ততটাই কুল হতে চাই। আজ আমি যদি বসি, উঠে দাঁড়াই, কোনো সংলাপ বলি, তারপরও যেন পৃথিবীর সব মেয়ের কাছে প্রাসঙ্গিক মনে হই। কারণ আমার মেয়ে সুহানাও এই সিনেমায় আছে। সব মেয়ে যেন ভাবে, ‘আমার বাবা এমন হওয়া উচিত’। এটাই ‘কিং’ করার কারণ।’ যারা শাহরুখের কাছে আরও গম্ভীর ও চিন্তাশীল সিনেমার খোঁজ করেন, তাদের উদ্দেশেও কথা বলেন তিনি। শাহরুখের ভাষায়, তিনি মূলত একজন বিনোদনদাতা। দর্শক যেন সিনেমার কোনো দৃশ্যে নাচতে পারেন, কোনো দৃশ্যে কাঁদতে পারেন, গানের সঙ্গে গলা মেলাতে পারেন এবং গল্পের আবেগ ও নাটকীয়তা ছুঁয়ে দেখতে পারেন, তার কাছে সেটাই সবচেয়ে বড় বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ