1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আসছে নতুন শিক্ষাক্রম এআই-শিষ্টাচারে জোর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

শিক্ষার্থীদের হাতে ২০২৮ সালে নতুন কারিকুলাম বা শিক্ষাক্রমে বই দিতে চায় সরকার। সে লক্ষ্যে শুরু হয়েছে কার্যক্রম। তবে চাপিয়ে দেওয়া হবে না একতরফা সিদ্ধান্ত। এর বদলে নেওয়া হবে শহর থেকে গ্রাম, হাওর থেকে পাহাড়— সব এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত। আজ রবিবার শুরু হচ্ছে আনুষ্ঠানিক মতামত নেওয়ার কাজ। প্রথম ধাপে শোনা হবে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন স্তরের ব্যক্তিদের পরামর্শ। এই সংস্কারের সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্তাব্যক্তিদের ভাষ্য, শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলমান। এবার পুরো শিক্ষাক্রম নতুন করে ঢেলে সাজানোর পরিবর্তে বিদ্যমান শিক্ষাক্রমের প্রয়োজনীয় পরিমার্জন ও যুগোপযোগী করা হবে। এতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন, কারিগরি শিক্ষা, কর্মবাজারের চাহিদা, কিশোর অপরাধ প্রতিরোধ এবং শিক্ষার্থীদের শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ। একই সঙ্গে নতুন করে শিক্ষাক্রমের কাঠামো পর্যালোচনা করা হচ্ছে। এজন্য এরই মধ্যে ১৫টি দেশের শিক্ষাক্রমের সঙ্গে বাংলাদেশের শিক্ষাক্রমের তুলনামূলক বিশ্লেষণ করেছে সংস্থাটি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক একটি সুধী সমাবেশে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী এবং শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন স্তরের ব্যক্তিদের মতামত নেওয়া হবে। এরপর বিভাগীয় পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবে এনসিটিবি। এরপর ধাপে ধাপে গ্রাম থেকে শহর, হাওর থেকে ভাটি অঞ্চল— সব পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক কিংবা তাদের প্রতিনিধিদের ভাবনা ও প্রত্যাশা জানা হবে। এনসিটিবি কারিকুলাম ভাবনায় সবচেয়ে গুরুত্ব পাবে এআই, জলবায়ু পরিবর্তন, কর্মবাজারের চাহিদা, কারিগরি শিক্ষা এবং শিক্ষার্থীদের শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধ। এরই মধ্যে বাংলাদেশের সঙ্গে আর্থসামাজিক প্রেক্ষাপটে কাছাকাছি এমন ১৫টি দেশের কারিকুলাম পর্যালোচনা করে ‘সিচুয়েশন অ্যানালাইসিস’ (কোন অবস্থায় আছি) এবং ‘নিড অ্যাসেসমেন্ট’ (কী প্রয়োজন, কোনটি আগে করতে হবে) করেছে এনসিটিবি। একই সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হওয়া চতুর্থ শ্রেণিতে খেলাধুলা, বাংলাদেশের সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস এবং আমার কারিগরি শিক্ষা— নতুন চারটি বইয়ের ওপর সবার মতামত নেওয়া হবে। নির্দিষ্ট এলাকা, প্রতিষ্ঠান বা জনগোষ্ঠীর সামগ্রিক অবস্থা, সমস্যা, সুযোগ-সুবিধা এবং পারিপার্শ্বিক পরিবেশ পর্যালোচনার পাশাপাশি বর্তমানে কারিকুলামে যে ঘাটতি রয়েছে, তা খুঁজে বের করে যুক্ত করা। এ ব্যাপারে এনসিটিবির সদস্য (কারিকুলাম) অধ্যাপক ড. এ কে এম শওকত আলী খান আগামীর সময়কে বললেন, ‘একটি ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) কারিকুলাম করতে চাই। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলব। সবার মতামত নিতে বিভাগ ছাড়াও হাওর, পাহাড় এলাকা থেকে শুরু করে ভাটি অঞ্চলের মানুষের ভাবনাও জানতে চাই। সুধীজন দেশ ও সমাজ নিয়ে কী ভাবছেন, সেটিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের ভাবনাগুলো সমন্বয় করে একটি গ্রহণযোগ্য কারিকুলাম উপহার দিতে চাই।’ কারিকুলাম তৈরি করছেন এমন একজন কর্মকর্তা বললেন, ‘১৫টি দেশের শিক্ষাক্রমের সঙ্গে আমাদের শিক্ষাক্রমের তুলনামূলক সমীক্ষা করা হয়েছে। কোন দেশের শিক্ষাক্রম কেমন, আমাদের সঙ্গে কোথায় মিল, কোথায় দুর্বলতা, শক্তি ও সম্ভাবনা রয়েছে— সেগুলো চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিষ্টাচার, নৈতিক শিক্ষা, আচরণ, সামাজিক মূল্যবোধের চর্চা ফিরিয়ে আনার বিষয়েও তাদের ভাবনা রয়েছে।’ পুরো কারিকুলাম পরিবর্তন না করে প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি জানিয়ে শওকত আলী বললেন, ‘শিক্ষাক্রম একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি পরিমার্জন হতে হতে একটা পর্যায়ে পূর্ণাঙ্গ রূপ পাবে। আমরা রাতারাতি এটি পরিবর্তন করে ফেলব না।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বললেন, ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের নেওয়া কারিকুলামের সবচেয়ে বড় দুর্বলতা ছিল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের মতামত ছাড়াই একতরফাভাবে একটি কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছিল। এবার সবার মতামত নেওয়া হচ্ছে, এটা ভালো উদ্যোগ। শুধু বইয়ের বিষয়বস্তু বদল নয়, শিক্ষার্থীরা কী শিখবে, কীভাবে শিখবে এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কতটা কাজে লাগাতে পারবে, সেটিই হওয়া উচিত শিক্ষাক্রমের মূল বিবেচনা— এমনটাই জানালেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ। তার মত, কারিকুলাম বাস্তবায়নে মূল হাতিয়ার শিক্ষকদের যথাযথ প্রস্তুতি, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা, মূল্যায়নের স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জনের বিষয়টিও সমানভাবে গুরুত্ব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ