নতুন সফটওয়্যারটি আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
প্রত্যাশিত ঋণক্ষতি (ইএলসি) নিরূপণে ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করেছে আইএফআইসি ব্যাংক।
ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড-৯ (আইএফআরসি-৯) বাস্তবায়নে এ সফটওয়্যার তৈরির কথা শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ব্যাংকের নিজস্ব জনবল, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ইএলসি সংক্রান্ত নির্দেশিকা ও আইএফআরসি-৯ মূলনীতির আলোকে ব্যাংকের এই ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করা হয়েছে। নতুন সফটওয়্যারটি বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক কর্মশালায় উপস্থাপন করা হয়।
“ইএলসি পদ্ধতিতে ঋণগ্রহীতার ঋণ পরিশোধের অতীত তথ্য, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পূর্বাভাস বিবেচনায় নিয়ে প্রত্যাশিত ঋণক্ষতি নিরূপণ করা হয়। এ পদ্ধতি ব্যাংকের আর্থিক প্রতিবেদনকে আরও স্বচ্ছ এবং ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও দূরদর্শী ও তথ্যভিত্তিক করতে সহায়তা করবে।”
সফটওয়্যার উন্নয়নে দেশীয় প্রতিষ্ঠান ফিনসাইট সফটওয়্যার অ্যান্ড টেকনোলজিসের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে।
নতুন সফটওয়্যার নিয়ে কর্মশালায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) দিলিপ কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে
পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র
সম্পূরক পরীক্ষার্থীর ভর্তি: আচার্যের হস্তক্ষেপই কি শেষ ভরসা?
বাংলাদেশের ইতিহাসের মালিকানা দিল্লি কিংবা ইসলামাবাদের নয়