1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ফারাক্কার একতরফা প্রভাবে মরুকরণ ঝুঁকিতে দেশের বিস্তীর্ণ এলাকা’ চুয়াডাঙ্গা বার নির্বাচনে বিএনপিপন্থি ও স্বতন্ত্রদের প্রধান্য জয়ের ছন্দে সিটি ও ব্রাদার্স মুশফিকের ১৫ নম্বর জার্সি তুলে রাখবে বিসিবি কাস্টমস ও এনবিআর নিয়ে বিদেশেও প্রশ্নের মুখে পড়তে হয়: অর্থমন্ত্রী মুসলিম বিশ্বের ও নতুন আন্তর্জাতিক ব্যবস্থার আহ্বান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান সিলেটে এম এ মালিক এমপির বাসায় পেট্রলবোমা নিক্ষেপ পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪ মিয়ানমারে গ্রামের স্কুলে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩০

জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: ইউজিসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করার পাশাপাশি অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে প্রশ্ন করা। কেন ও কীভাবে – এই প্রশ্নের মধ্যেই বিজ্ঞানের ভিত্তি নিহিত। বিজ্ঞান থেকে অর্জিত জ্ঞান নিজের, প্রকৃতির ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে, অকল্যাণে নয়। বিজ্ঞান যেমন কল্যাণের সূচনা করতে পারে, তেমনি অকল্যাণেরও কারণ হতে পারে। এই দুইয়ের পার্থক্য উপলব্ধি করা জরুরি।

শিক্ষার্থীদের বাবা-মা, শিক্ষক, সমাজ ও দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দিয়ে অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের একার অর্জন নয়। এর পেছনে বাবা-মায়ের ত্যাগ ও শিক্ষকদের পরিশ্রম জড়িয়ে আছে।

রসায়নকে জীবন ও প্রকৃতির ভাষা উল্লেখ করে তিনি বলেন, মানুষ, প্রকৃতি ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ ও নিষ্ঠাকে কাজে লাগাতে হবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডেও দেশের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন ও শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও রসায়ন অলিম্পিয়াডে যুক্ত করার জন্য তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক ড. এমরান কাইয়ুম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাইদ আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান।

১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে দেশের বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ২১৩ জনের মধ্যে থেকে সেরা ১০ জন নির্বাচিত হয়েছেন, যারা তাইওয়ান ও রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ