1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর এই সিদ্ধান্তর কথা জানিয়েছেন তামিম ইকবাল। এর কারণও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের ঘোষণা দেন তামিম।

তিনি বলেন, মুশফিক বেশ কয়েক দিন আগেই আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ ছিল। আমি তাকে বলেছিলাম, একটি সংবাদ সম্মেলন করে নিজের সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করতে। তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলাম।

কেন এমন চেয়েছিলেন, সেটিও ব্যাখ্যা করেছেন বিসিবি সভাপতি তামিম, কারণ, বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান আছে। আমি চেয়েছিলাম, তার মতো একজন ক্রিকেটারের বিদায়ের ঘোষণাটা যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হোক। তবে মুশফিকের অনুরোধেই শেষ পর্যন্ত আমাকে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতে হচ্ছে।

আগামী ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া মুশফিক এই টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ২০০৫ সালে অভিষেকের পর দেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজারের ওপর রান করেছেন। ১০৮ টেস্টে ১৪ সেঞ্চুরিসহ ৭০৬২ রান মুশফিকের। ২৭৪ ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৭৭৯৫ রান করেছেন তিনি।

এছাড়া ১০২ টি-টোয়েন্টি খেলে ১৫০০ রানের মালিক মুশফিক। ২০২২ সালের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাট থেকে বিদায় নেন মুশফিক। টেস্টে বিদায় বলবেন আগামী বছরের ফেব্রুয়ারিতে।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন মুশফিক। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলা ও সর্বোচ্চ সেঞ্চুরি (১৪টি) এবং ডাবল সেঞ্চুরি (৩টি) হাঁকানো ব্যাটারও তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ