1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগকে ‘শুদ্ধ হয়ে’ রাজনীতিতে ফেরার আহ্বান এমপি কিরণের নিজে অবসরের ঘোষণা দিলেন না কেন মুশফিক? যে ব্যাখ্যা দিলেন তামিম ‘রোনালদোর আগেই আমি এক হাজার গোল করতে পারতাম’ মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন ৩৫৫ কোটি টাকা লোকসানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট মিয়ানমারে বিয়েবাড়িতে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ১৭ হরমুজসহ আন্তর্জাতিক প্রণালীগুলোয় ট্রানজিট ফি আরোপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল শিপিং খাত তারুণ্যের ভাগ্য পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের উদ্যোগ: মাহদী আমিন দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

মুশফিকের অবসরের ঘোষণা কেন বিসিবি সভাপতি তামিম দিলেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষেই এল বড় এক ঘোষণা। যদিও সভা থেকে ক্রিকেট-বোর্ড সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত জানা যায়নি। মুশফিকুর রহিম আগামী বছর মিরপুর টেস্ট দিয়েই ক্যারিয়ারের ইতি টানছেন। কিন্তু এই ঘোষণা মুশফিক নিজে দেননি। সাধারণত এ ধরনের ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণা খেলোয়াড়েরা নিজেরাই দিয়ে থাকেন। এখানে ব্যতিক্রম, ঘোষণাটা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

২০২২ সালে টি-টোয়েন্টি ও ২০২৫ সালে ওয়ানডেতে বিদায় ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টে। আর টেস্টের অবসরের ঘোষণা দিলেন তামিমের মাধ্যমে। কেন মুশফিকের বিদায়ের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি, সেই ব্যাখ্যায় তামিম বলেন, ‘মুশফিকের অনুরোধে…সে আমাকে এটি ঘোষণা করতে বলেছে। আর তার অনুরোধেই আমি এই ঘোষণাটি দিচ্ছি যে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হবে তার শেষ টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে সে যে অবদান রেখেছে তার জন্য বিসিবির পক্ষ থেকে আমরা শুধু তাকে ধন্যবাদ জানাতে পারি এবং সমর্থন দিতে পারি। সে অনেক ক্রিকেটার, মানুষ, শিশুদের জন্য একজন অসাধারণ দূত এবং আদর্শ হয়ে থেকেছে।’

মুশফিক শুধু তামিমের সাবেক সতীর্থই নন, ঘনিষ্ঠ বন্ধুও। তামিমকে কদিন আগেই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা এই ক্রিকেটার। তামিম আজ সাংবাদিকদের বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ বেশ কয়েক দিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানায়। তারপরে আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগে ছিলাম। তাকে বলেছিলাম একটি সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দেওয়ার জন্যও অনুরোধ করেছিলাম। কারণ সে বাংলাদেশ ক্রিকেটের একজন অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক।’

তামিম একই সঙ্গে বাংলাদেশের দুজন বড় ক্রিকেটারের অবসর ঘোষণা দিতে পারলেন। নিজেরটা ২০২৩ সালের জুলাইয়ে। সেই অবসরের পর অবশ্য তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে আবার ফিরেও এসেছিলেন। আর আজ দিলেন মুশফিকেরটা। মুশফিক আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলে আনুষ্ঠানিকভাবে অবসরে যাবেন। বর্তমান বোর্ড সভাপতি যতই বন্ধু বা সাবেক সতীর্থ হন; দেশের একজন কিংবদন্তিতুল্য ক্রিকেটারের অবসরের ঘোষণা তাঁর বোর্ড সভাপতি দিয়ে দিচ্ছেন, এ রকম দৃশ্য বিশ্ব ক্রিকেটে কমই দেখা যায়।

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহক মুশফিক ১০৮ টেস্ট খেলে করেছেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাঁর মতো আর কেউ সাত হাজার রান করতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ