1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিল যুক্তরাষ্ট্র সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয় ‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১

সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তার বাসায় এ ঘটনা ঘটে। বাসার নিরাপত্তাকর্মীদের তৎপরতায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র মো. আফজাল হোসেন। তিনি জানান, ভোরের দিকে ২ টা পেট্রোল বোমা নিক্ষেপ করেই চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। এটা একতলা বাসার টিনের ওপর পড়ে। ওয়েল স্ট্রাকচার্ড থাকায় তেমন ক্ষতি হয়নি আর নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক সেটা ফায়ার নিরোধক দিয়ে নিভিয়ে ফেলেছেন।

আফজাল হোসেন বলেন, ‘বাসার নাইট গার্ডের সঙ্গে কথা বলে জেনেছি ২ জন ছিল পিক-আপের ওপরে। তারা মূলত ওই দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। আর চালক তো ছিলই। আর কেউ ছিল কি না, কারা এটা ঘটিয়েছে, এসব বিষয়ে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ