1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিল যুক্তরাষ্ট্র সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয় ‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১

ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) যাবে বাংলাদেশ। এমন হুঁশিয়ারিই দিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। গত বুধবার পাকিস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পাকিস্তান সফররত বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমি (পিএমএ) পরিদর্শন করেছেন।

গত বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, ভারতের সঙ্গে সম্পর্ক এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনসহ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তাঁর এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করার ভূমিকা পালন করেছিল।

বাঙালিদের গণতান্ত্রিক চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাঙালিরা একটি গণতান্ত্রিক জাতি এবং তারা কোনো ধরনের স্বৈরশাসন সহ্য করে না। এমনকি ১৯৭১ সালেও বাঙালিরা গণতন্ত্র দাবি করেছিল, কিন্তু তাদের সেই অধিকার দেওয়া হয়নি।

১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটি সামরিক ও বেসামরিক উভয় ধরনের শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, আমাদের বেসামরিক স্বৈরশাসকদের স্বৈরশাসন ছিল সবচেয়ে ভয়াবহ প্রকৃতির। একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল।’

পাকিস্তান ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা একই ধরনের উল্লেখ করে স্পিকার বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয়েছিল। দুর্ভাগ্যবশত দেশ দীর্ঘ সময় প্রকৃত গণতন্ত্র পায়নি, তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন স্বচ্ছ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনার প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ প্রতিবেশী দেশের একটি ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল, যার ফলে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন।

আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণার বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে সরাসরি কারাগারে যেতে হবে। তবে তাঁর মতে, ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাগুলো কেবল তাঁর কর্মীদের সক্রিয় রাখার জন্য; আগামী ১০ বছরেও তিনি বাংলাদেশে ফিরবেন না।’

শেখ হাসিনা একটি ‘মুসলিমবিরোধী দেশে’ আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করে স্পিকার হাফিজ উদ্দীন জানান, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তবে ঢাকা সরকার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) শরণাপন্ন হবে।

এ ছাড়া অভিন্ন নদীর পানিবণ্টন প্রসঙ্গে তিনি দাবি করেন, ভারত থেকে ৫০টিরও বেশি ছোট-বড় নদী বাংলাদেশে প্রবেশ করেছে, কিন্তু ভারত ক্রমাগত বাঁধ বা ব্যারাজ নির্মাণ করে বাংলাদেশে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করছে।

গত বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের স্পিকার। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।

অন্যদিকে, কাশ্মীর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী কাশ্মীর বিরোধের সমাধান হওয়া উচিত। ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় ও গভীর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ