1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল ও গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ বরিশাল মেডিকেলে রোগীর খাবার থেকে ডিম বাদ, বাকিটা থাকবে কত দিন কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ককটেল নিক্ষেপ ক্ষমতার অপব্যবহারকে প্রশ্ন করা নাটক ‘গন্ধসূত্র’, আসছে মঞ্চে ইউএস ডলার দর অপরিবর্তিত, কমল পাউন্ড-ইউরো-ক্রোনা সারা দেশে শুষ্ক আবহাওয়ার আভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি সম্প্রসারণ হচ্ছে মক্কা প্রতিরক্ষা জোট রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। রাত ও ভোরে হিমেল হাওয়া আর কুয়াশায় শীতের আমেজ বাড়ছে। দিনের বেলা রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে ঠাণ্ডা। এরই মধ্যে টানা পাঁচ দিন ধরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ১৪ দশমিক ১, বুধবার ১৩ দশমিক ৫ এবং মঙ্গলবার ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে দিনের বেলা গরম এবং রাতে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। বিশেষ করে ভোরে কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

শীতের প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনেও। সকালে কুয়াশা ও ঠাণ্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে দিনমজুরদের।

দিনমজুর রবিউল ইসলাম বলেন, সকালে কাজে বের হলে বেশ ঠাণ্ডা লাগে। বিশেষ করে ভোরের কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে কাজ করতে কষ্ট হয়। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হয়। দিনের বেলা রোদ উঠলে কিছুটা স্বস্তি পাওয়া যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। শনিবার সকালে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরে কুয়াশা পড়ছে। তবে দিনের বেলা সূর্যের তাপ বাড়ায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ