1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিজিবি বাড়ল: সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই অর্ধেক রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শ্রেণিপাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা ৩৮ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় রেসলার তারকা ব্রনসন রিড মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। মাত্র এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪৯৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণের কথা জানিয়েছে বাজুস।

আজ সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৬ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম ১৪ হাজার ১৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা। সে হিসাবে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৮৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ১৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৬৯৫ টাকা।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দিন থেকে কার্যকর হওয়া মূল্যতালিকায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ১৭ হাজার ৫৫ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে প্রতি গ্রামে দাম বাড়লো ২২৫ টাকা।

এর আগের দিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। বুধবার (২৫ নভেম্বর) এই মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) দাম বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ২৫০ টাকা, ১৮ ক্যারেটের ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ছিল ২৬০ টাকা। ফলে নতুন তালিকায় রুপার প্রতি গ্রাম দামে পরিবর্তন আসেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ