1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিজিবি বাড়ল: সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই অর্ধেক রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ শ্রেণিপাঠে ভরসা নেই, প্রাথমিকেই কোচিংয়ের চাপে শিশুরা ৩৮ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় রেসলার তারকা ব্রনসন রিড মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ গোপালঘাটা উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন গন্ধর্বপুর প্ল্যান্ট চালু জুনে, রাজধানীতে মিলবে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.১ ডিগ্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরলেন ও’রুর্ক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ঘোষিত দলে ফিরেছেন গতিময় পেসার উইল ও’রুর্ক। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স সহায়ক উইকেটে কিউই পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই লম্বা গড়নের বোলার।

শনিবার আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী ৯ ডিসেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে।

অস্ট্রেলিয়ার মাটিতে এখন পর্যন্ত মাত্র একবার টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে তারা। সিরিজের তৃতীয় টেস্টটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি), বক্সিং ডে-তে। ম্যাচটি নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের ক্যারিয়ারের শততম টেস্ট।

দলে পেসার রাখা হয়েছে সাতজন। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ম্যাট হেনরি। তার সঙ্গে আছেন কাইল জেমিসন, উইল ও’রুর্ক ও মাইকেল রে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলা রেও সুযোগ পেয়েছেন ঘোষিত দলে। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা ব্লেয়ার টিকনারের সফরের পরের দিকে দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

হ্যামস্ট্রিং ও কাফের চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলেননি ও’রুর্ক। অস্ট্রেলিয়া সফরের আগে তাকে পুরোপুরি ফিট করে তুলতেই বিশ্রামে রাখা হয়েছিল। এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৪.৫৫ গড়ে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার। তার বোলিং স্ট্রাইক রেট ৪১.৭।

ও’রুর্কের প্রত্যাবর্তনে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী পেস আক্রমণে উইলকে আবারও ফিরে পাওয়া দারুণ ব্যাপার। তার উচ্চতা এবং গতির সঙ্গে ডানহাতি ব্যাটারের দিকে বল ভেতরে ঢোকানোর দক্ষতা আমাদের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। দলের অন্য বোলারদের দক্ষতার সঙ্গে তার সামর্থ্যও দারুণভাবে মানিয়ে যাবে।’

এদিকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাতের হাড় ভাঙা মিচেল স্যান্টনারের দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে। ক্রাইস্টচার্চে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে স্যান্টনারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।

ঘোষিত দলে আপাতত কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি। গ্লেন ফিলিপসের সঙ্গে স্পিন বিভাগে সহায়তার জন্য আছেন ডিন ফক্সক্রফট। চোটের কারণে দলে জায়গা হয়নি জ্যাক ফোকস ও বেন সিয়ার্সের। হিপ ফ্লেক্সর ও গোড়ালির চোটে ভুগছেন এই দুই পেসার। দুজনই বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

আগামী ৯ ডিসেম্বর পার্থে প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর। এরপর ১৭ ডিসেম্বর অ্যাডিলেড, ২৬ ডিসেম্বর মেলবোর্ন এবং ৪ জানুয়ারি সিডনিতে অনুষ্ঠিত হওয়ার কথা সিরিজের বাকি ম্যাচগুলো।

টম লাথাম (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল (উইকেট রক্ষক), ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট ফিসার, ডেন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসনসন, ডার্ল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মেইকেল রেও, রাচীন রাভিন্দ্রা, নাথান স্মিথ ও উইল ইয়ং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ