1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

জেলা প্রতিনিধি প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪১:০৫

চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি

পুলিশ পাহারায় চালুর ১৩ দিনের মাথায় টুটপাড়ার সেই চয়নিকা ফার্মেসিতে সন্ত্রাসীরা বোরকা পরে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়েছে। গুলিতে দোকান মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ জখম হয়েছে। তার পায়ে গুলি লাগে।

আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য দিনের মতো শুক্রবারও (২৭ নভেম্বর) পুলিশ পাহারা ছিল ফার্মেসিটি। কিন্তু ঘটনার সময় সেখানে কোনও পুলিশ ছিল না বলে জানা গেছে।

চাঁদার দাবিতে হুমকিতে ভীত সন্ত্রস্ত হয়ে গত ২৮ অক্টোবর রাত থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ফার্মেসিটি বন্ধ ছিল। এ অবস্থায় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দেয়। এরপর পুলিশের আশ্বাসে ১৪ নভেম্বর রাত থেকে পুলিশ পাহারায় ফার্মেসিটি আবার চালু হয়েছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিকশাচালক ওয়াসিক হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরকা পরা একজন ফার্মেসির সামনে আসে। তখন সেখানে কোনও পুলিশ ছিল না। এমন অবস্থায় একটি মোটরসাইকেল সেখানে এসে দাঁড়ায়। এ সময় হঠাৎ বোরকা পরা লোকটি অস্ত্র বের করে ফার্মেসির ভেতরে একটি গুলি করে। এরপর চিৎকার চেঁচামেচি হয়। পরে ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় বের করা হয়। গুলি হওয়ার কারণে তখন সেখানে ফাঁকা হয়ে যায়। এ অবস্থায় তিনি রিকশা নিয়ে এগিয়ে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে পাশের ক্লিনিকে নিয়ে যায়।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে ফার্মেসির সামনে এসে গুলি করে চলে যায়। গুলিটি ফার্মেসি মালিক এ বি এম দৌলতুজ্জামানের ছেলে জারিফুজ্জামান জারিফের ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ফার্মেসিতে নিয়মিত পাহারা রয়েছে। ঘটনার সময় পুলিশ সদস্যরা দূরে থাকতে পারে।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/42f5-20261127

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ