1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ভারতের তামিলনাড়ু রাজ্যের পুরুষ সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। রাজ্যটিতে এই প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মচারীদের জন্য এমন ছুটির বিধান চালু করা হলো।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এই ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

নতুন নিয়ম অনুযায়ী, সন্তান প্রসবের নির্ধারিত তারিখের ১৫ দিন আগে অথবা সন্তান জন্মের ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি নেওয়া যাবে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকা এবং নবজাতকের যত্ন ও লালন-পালনে বাবা যেন সমানভাবে যুক্ত হতে পারেন, মূলত সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটির এই ব্যবস্থা চালু করা হলো। এই পদক্ষেপ পরিবারে দায়িত্বের ভারসাম্য তৈরি করতে এবং যৌথভাবে অভিভাবকত্বের দায়িত্ব পালনে সহায়তা করবে বলে আশা করছে সরকার।

উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মচারীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। এর আগে চলতি বছরের আগস্ট মাসে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা সম্প্রসারণ করেছিল বিজয় সরকার। নতুন এই সিদ্ধান্তের ফলে কেরালা, সিকিম ও হরিয়ানার মতো ভারতের যেসব রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে, সেই তালিকায় যুক্ত হলো তামিলনাড়ু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ