1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ

ওভারটনের পাঁচ উইকেটে ইংল্যান্ডের জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে জয়ের নায়ক জেমি ওভারটন, মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬ দশমিক ৫ ওভারে ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ১১, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২২ ও স্যাম হার্পার ২৬ রান করেন। নিকিল চৌধুরীর ১৯ ও মিচেল ওভেনের ১৭ রানের পর আর কেউ দাঁড়াতে পারেননি, টিম ডেভিড ৬ ও জোয়েল ডেভিস ৩ রানে ফেরেন।

ওভারটনের ৪ ওভারে ১২ রানে ৫ উইকেটের পাশাপাশি লিয়াম ডওসন ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। স্যাম কারান ১ দশমিক ৫ ওভারে ১৭ রান দিয়ে পান ১ উইকেট।

জবাবে ৬ ওভারে ৩ উইকেটে ৫৩ রান তোলার পর বৃষ্টি নামে। বৃষ্টির পর প্রথমে ১৭ ওভারে ৯৮ রানের লক্ষ্য দেওয়া হয়, পরে তা কমিয়ে ১৬ ওভারে ৯৩ রান করা হয়।

আনিউরিন ডোনাল্ড ১৩ বলে ৩২ ও জর্ডান কক্স ১৪ বলে অপরাজিত ৩৩ রান করে জয় এনে দেন। ফিল সল্ট ৫ ও অধিনায়ক হ্যারি ব্রুক ৯ রান করে ফেরেন, ব্রুককে আউট করেন রাইলি মেরেডিথ। টম ব্যান্টনের সঙ্গে কক্স নবম ওভারেই লক্ষ্য পেরিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ