1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
উদ্যোগ প্রকল্প: জামানত ছাড়া ঋণ পাচ্ছেন ৬৪০ জন গণভোটের রায় ‘মেনে নিলেই’ জাতীয় ঐক্য হবে: পরওয়ার মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আবারও সংঘর্ষ, আহত ২০ ‘বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না’ চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, ২০ জন আটক সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু ৭২ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

গণভোটের রায় ‘মেনে নিলেই’ জাতীয় ঐক্য হবে: পরওয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

“বাংলাদেশ কখনোই দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না,” বলেন তিনি।

চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে যে গণভোট হয়েছে, তার রায় ‘মেনে নিলেই’ জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জুলাই সনদ বাস্তবায়ন না করাকেই জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বলে মনে করেন তিনি।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীতে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক অনুষ্ঠানে গোলাম পরওয়ার এসব কথা বলেন।

সম্প্রতি সহিংসতার মধ্যে সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের ভেতরের ও বাইরের সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নাশকতার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। পুলিশের তরফে বলা হয়েছে, দলটির কর্মসূচি ঘিরে বোমাবাজি, অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঐক্যের আহ্বানের ধারাবাহিকতায় বিরোধী জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। তারাও সংস্কারের কথা বলেছে।

জামায়াতে ইসলামীসহ অন্য আরও দলের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।

জামায়াতের সাবেক এমপি গোলাম পরওয়ার বলেন, “দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সঙ্গে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন।

“গণভোটের রায় উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ শতাংশ সংসদীয় আসনের জোরে প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ শতাংশ ভোটের গণরায় মেনে নিন।”

তিনি বলেন, “গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিবাদ মোকাবিলায় দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিবাদবিরোধী শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।”

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “আমরা সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

“জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে অস্বীকার করেছে। দিল্লি যদি রিমোট কন্ট্রোলের মতো বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, তাহলে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ কখনোই দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “দেশের সব সম্পদ দেশীয়ভাবে পরিচালনা করার সক্ষমতা অর্জন করুন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তিও এসব ষড়যন্ত্রের অংশ।

“চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সব সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।”

চট্টগ্রাম বন্দরের শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশননের চট্টগ্রাম মহানগর শাখার এই দ্বি-বার্ষিক সম্মেলন হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি আহসান উল্লাহ।

২০২৭-২৮ মেয়াদে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন এস এম লুৎফর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আবু তালেব চৌধুরী।

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ