1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বরাবর হেফাজতে ইসলামের স্মারকলিপি পেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩
  • ২২৩ Time View

১৩ দফা দাবিতে সারাদেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীতে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং সারাদেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়। সব দাবি না মানলে ৬ এপ্রিল ঢাকামুখী লংমার্চ সফল করে তৌহিদী জনতা দাবি আদায় করে ছাড়বে বলে তারা উল্লেখ করেছেন। মাওলানা নুর হোসাইন কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের কাছে স্মারকলিপির কপি হস্তান্তর করেন। এসময় কর্মসূচিতে যোগ দিতে আসা হেফাজতে ইসলাম নেতা ও পাক্ষিক মুক্ত আওয়াজ পত্রিকার সম্পাদক আবু সাঈদ নোমান ও মাওলানা ফজলুল হকসহ তিনজনকে পুলিশ আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

এদিকে ঢাকার বাইরে চট্টগ্রামের হাটহাজারীতে স্মারকলিপি প্রদান উপলক্ষে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা বলেন, অবিলম্বে সব দাবি পূরণ না হলে ৬ এপ্রিল সারাদেশ থেকে ঢাকা অভিমুখী লংমার্চ কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ তৌহিদী জনতার মহাসমাবেশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ