1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : চালু … বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থান হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আলিফ হত্যা : দুই বছরেও বিচার শেষ হয়নি, মানববন্ধনে আইনজীবীদের ক্ষোভ কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল নিক্ষেপ সিলেটে গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলেসহ ৪ জন কক্সবাজার কারাগারে বাংলাদেশ নিয়ে হঠাৎ সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার নির্দেশ লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক অতিরিক্ত লেনদেনের কারণে গোপালগঞ্জে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ: বাংলাদেশ ব্যাংক

খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ : চালু …

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

ঃ নিরাপত্তার স্বার্থে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। এর পরিবর্তে আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে জাহানাবাদ এক্সপ্রেসের নির্ধারিত রেক দিয়ে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রী ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ বা রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনা করা হবে। রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অপরদিকে ২০০০৪ নম্বর ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটির যাত্রাপথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি থাকবে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ নির্ধারণ করা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই থাকবে। পাশাপাশি ট্রেনটির নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ